ইতালির বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী

ইতালির বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী

প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি বিমান। ফ্লাইটটিতে থাকা প্রায় ২৬০ যাত্রী এখনও উড়োজাহাজের ভেতরে রয়েছেন বলে জানা গেছে।  শুক্রবার (৭ আগস্ট) নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য ইতালি স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। যাত্রীদের বরাতে জানা যায়, বিজি৩০৬ ফ্লাইটটি গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় বিকাল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ইতালিতে অবতরণের পর যাত্রীদের জানানো হয়- উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে, এটি মেরামতের প্রয়োজন রয়েছে। স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত ফ্লাইটটি বিমানবন্দরেই অবস্থান করছিল। বিমানটি আবার কখন যাত্রা শুরু করবে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।