যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছানোর আগেই ইসলামাবাদ সফর শেষ করে দেশ ত্যাগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার (২৫ এপ্রিল) দিনভর উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি ইরানের উদ্দেশে রওনা হন।
যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গিয়ে ইরানের সাথে শান্তি আলোচনায় অংশ নেবেন বলে ধারণা করা হয়েছিল।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে ইসলামাবাদে প্রস্তাবিত পরবর্তী দফার শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে তেহরানের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া পায়নি পাকিস্তান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনী উপসাগরে একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে।
চলমান যুদ্ধের মাঝেই ইসরায়েলের সাথে আলোচনা বসতে যাচ্ছে লেবানন। লেবানন-ইসরায়েল বৈঠকে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও।
ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের ব্যয় প্রায় প্রায় ১১.৫ বিলিয়ন ডলার (ইসরায়েলি ৩৫ বিলিয়ন শেকেল) হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদসংস্থা আলজাজিরা শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এ তথ্য জানায়।
ইরান যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিয়েছে– এরকম আরো যেসব খবর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে— সেসব খবর হোয়াইট হাউস আগেই অস্বীকার করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হুমকির পরপরই আজ ইরানজুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলার খবর পাওয়া গেছে। আইডিএফ আগে থেকেই ইরানের নাগরিকদের ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেলপথ থেকে দূরে থাকার হুমকি দিয়েছিল।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৯০ হাজার ৬৩টি আবাসিক ইউনিট, ৩০৭টি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কেন্দ্র এবং ৭৬০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রেডক্রিসেন্ট সোসাইটি এই তথ্য জানিয়েছ।