ওয়াশিংটন ডেস্ক

প্রকাশ: ২২:৪৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ইরানে সবচেয়ে ভালো বিষয় হতে পারে সরকার পরিবর্তন, বললেন ট্রাম্প

ইরানে সবচেয়ে ভালো বিষয় হতে পারে সরকার পরিবর্তন, বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে সরকার পরিবর্তনই সবচেয়ে ভালো বিষয় হতে পারে। এই বক্তব্যকে দেশটির ধর্মীয় শাসকগোষ্ঠীকে সরিয়ে দেওয়ার পক্ষে তার পরিষ্কার সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

"৪৭ বছর ধরে তারা কথা বলেই যাচ্ছে। এর মধ্যে আমরা বহু প্রাণ হারিয়েছি," শুক্রবার বলেছেন মি. ট্রাম্প।

তবে ইরানের নেতৃত্বে তিনি কাকে দেখতে চান সেটি তিনি স্পষ্ট করে বলেননি। তবে বলেছেন "সেখানে অনেকেই আছে যারা দায়িত্ব নিতে পারেন"।

ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এখনো ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

এদিকে, পারমাণবিক চুক্তির জন্য ইরানের ওপর চাপ তৈরি করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ও সর্বাধুনিক বিমানবাহী রণতরী দ্যা ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।